1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবিতে ১জন নিখোঁজ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবিতে ১জন নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন। এসময় নৌকাটিতে থাকা অপর তিন যাত্রী সাঁতরে তীরে উঠতে স্বক্ষম হন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ রুবেল আলী (২৪) নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-বেলপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, একটি নৌকা জেলার শিবগঞ্জের দশরশিয়া থেকে যাত্রী এবং কাঠ-টিন ও বাঁশ নিয়ে নারাণপুরে যাচ্ছিল। বান্নাপাড়া এলাকায় পৌঁছানোর পরপরই নৌকাটি ডুবে যায়। এসময় থাকা ৩ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হন। রুবেলকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছেন স্থানীয়রা। খবরটি ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট