1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার খড়কপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান আলী। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলামিনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে সোনা মসজিদ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক খড়কপুর এলাকা অতিক্রম করছিল। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল ট্রাকটি ওভারটেক করতে যায়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট