1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্দ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় ৪ নেতাকে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন,পৌর মেয়র মো.মুখলেসুর রহমান। সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট