1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মধুমতি এনজিওর বিরুদ্ধে ২৫০ কোটি  টাকা আত্মসাতের অভিযোগ, টাকা ফেরতের দাবীতে মানব বন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মধুমতি এনজিওর বিরুদ্ধে ২৫০ কোটি  টাকা আত্মসাতের অভিযোগ, টাকা ফেরতের দাবীতে মানব বন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………….

শিবগঞ্জে অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কমসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ মাচ)সকালে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সামনে এ কমসূচি পালিত হয়। কর্মসূচী পালন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদাণ করেন।

 

ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।এ সময় অনেকের হাতে মধু মতি এনজিও ও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকার্ড দেখা গেছে।

 

এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

 

অবস্থান কমসূচিতে অংশগ্রহণ কারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী জানান।

 

অপর অংশগ্রহণ মমিন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অপর ভুক্তভোগী রুবেল হক মধুমতি সহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

 

মানববন্ধন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেন ভুক্তভোগীরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন আমি মধুমতি এনজিওর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে স্বাক্ষাত করে হিসাব নিকাশ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো এবং আইননুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবো। যাতে করে গ্রাহকেরা তাদের নায্য টাকা ফেরত পায়।

 

উল্লেখ্য যে মধুমতি এনজিও তার ৪৬টি  শাখার প্রায় ৩০হাজার গ্রাহকের ১০৭ কোটি টাকা সহ মোট প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাত করেছে। গ্রাহকরা দীর্ঘদিন যাবত হয়রানীর শিকার হচ্ছ।

 

প্রসঙ্গত; গতবছরের ১৭ নভেম্বর মধু মতি এনজিও পরিচালক মাসুদ রানা অস্ত্র সহ গোমস্তাপুরে গ্রেফতারের পর গ্রাহকদের আমানতের প্রায় শতাধিক কোটি টাকা উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়।এর কয়েক মাস আগে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এ এনজিও টির সমবায় কার্যালয় থেকে পাওয়া নিবন্ধন বাতিল করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট