1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে  স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আজ শুক্রবার বেলা ১১টায় কমিউটার ট্রেনযোগে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি।

 

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন। রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া, সি.এম.ই মো. কুদরত-ই-খুদা, সি.এস.টি. মো. মিজানুর রহমান, সি.ই.ও মো. রেজাউল করিম, ডি.আর.এম পাকশি শাহ সূফি নূর মোহাম্মদ, ডি.ই.ও পাকশি মো. নূরুজ্জামান প্রমুখ।

 

গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াতসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিব মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দাবি দাওয়া সম্বলিত তথ্যভিত্তিক প্রতিবেদন হস্তান্তর করেন। এ ছাড়া রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া বলেন, রহনপুরের মানুষের দীর্ঘদিনের দাবি রহনপুর রেলওয়ে বন্দর, আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন ও রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সমূহে টিকিটের ব্যবস্থাসহ অন্যান্য দাবি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ মহলে বিবেচনায় রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট