1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে পিস্তলসহ গুলি উদ্ধর - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে পিস্তলসহ গুলি উদ্ধর

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

শিবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকায় ২টি ভারতীয় পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির টহল দল। বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রতিটি সদস্য জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দেশ মাতৃকার প্রতি ইঞ্চি মাটির পবিত্রতা রক্ষা করতে সদা প্রস্তুত। সংসার জীবনকে উপেক্ষা করে স্বাধীন সার্বভৌম দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সদা সচেষ্ট দায়িত্ব পালনে অবিচল। দেশ স্বাধীকার আন্দোলনে ত্যাগ তিতিক্ষার মাধ‌্যমে বিজিবির অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

আজও দেশ রক্ষায় সীমান্তে একনিষ্ঠ দায়িত্ব পালনে তাঁদের অগ্রনী ভূমিকার বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় বিশেষ তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর রাত ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করতে সক্ষম হয়।

জানা যায়, এ সময়ে বিজিবি টহলদল রামনাথপুর নদীর ঘাট এলাকায় অস্ত্র চোরাচালানের পূর্বতথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। আনুমানিক ৪টার সময় একজন ব্যক্তিকে নদী সাঁতার কেটে তীরে উঠতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে তার সংগে থাকা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ব্যাগটি তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট