1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক, নাচোল……………………………………….

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১হাজার ২শ’ জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে মাসকালাইয়ের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ওরাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচীর উদ্ধোধন হয়েছে।

আজ বৃহস্প্রতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষিকর্মকর্তা রাকিব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা সলেহ্ আকরাম। প্রতিজন কৃষককে ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি, ৫কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট