1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা – ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৪ জুন থেকে ২৬ জুন) এই মেলা অনুষ্ঠিত হবে।

 

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। এই কৃষি প্রযুক্তি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের দর্শনের জন্য মেলা উন্মুক্ত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট