1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১০টায় রহনপুর মহিলা কলেজ হল রুমে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) মোঃ জিন্নাউল আওয়াল জিন্নাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ  ও গোমস্তাপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ রবিউল আওয়াল, রহনপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ আসলাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম,  রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুঃ নাজমুল হুদা খান রুবেল, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাদিমুল ইসলাম, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল মামুন, মেসার্স জসিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন ও গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঃ সারওয়ার হাবিব প্রমুখ।

শেষে বিজয়ী ৯০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ৬১ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট