1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ……………………………….

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। শিবগঞ্জ কেন্দ্রীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুর খানের সঞ্চালনায়।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, যুব কর্মকর্তা আব্দুৎ তোয়াব, সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূথ। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৩টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে ২৩৬ জন বালক এবং বালিকা অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট