1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে এবি পার্টির প্রার্থী ড. আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

গোদাগাড়ীতে এবি পার্টির প্রার্থী ড. আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি গোদাগাড়ী উপজেলার দমদমা, বসন্তপুর, গোপালপুর, কাদিপুর, কাঁকন ঝিনাই, রাহী ও কোন্দলিয়া এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ সময় তিনি এবি পার্টির রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। গণসংযোগকালে ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি কল্যাণরাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ নির্মাণে তিনি এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি আরও বলেন, “রাষ্ট্র হবে জনতার—এই বিশ্বাস থেকেই আমি রাজশাহী-১ আসনের মানুষের দ্বারে দ্বারে এসেছি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”

এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট