1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতার পর এবার ট্রফি নির্ধারণী ম্যাচে লড়াইয়ে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি এখন রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে, যেখানে শেষ ম্যাচ জয়ী দলই ট্রফি উঁচিয়ে ধরবে। সিরিজ জয়ের চূড়ান্ত লক্ষ্য নিয়ে শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি শুরু হবে।

ব্যাটিং ও বোলিংয়ের সমন্বিত পারফরম্যান্সে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেওয়া ২৫০ রানের বড় লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সমতায় ফেরান অধিনায়ক শাই হোপ।

তৃতীয় ম্যাচে আবারও দুশো ছাড়ানো স্কোর গড়ে ১৪ রানে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু চতুর্থ ম্যাচে আবারও বাধ সাধেন হোপ। ক্যারিয়ারের আরেকটি অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয় উপহার দেন তিনি এবং সিরিজে ফেরান ২-২ সমতা।

শেষ ম্যাচ জিতে সফরটি স্মরণীয় করে রাখতে আত্মবিশ্বাসী ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তিনি বলেন, “দুবার পিছিয়ে পড়েও আমরা যেভাবে ম্যাচে ফিরেছি, তা পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। শেষ ম্যাচেও আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলে সিরিজ জয়ের হাসি নিয়ে ভারত সফর শেষ করতে চাই।”

অন্যদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে নামার আগে আশাবাদী ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি জানান, “পুরো টুর্নামেন্ট জুড়েই দুই দল চমৎকার ক্রিকেট খেলেছে। শেষ ম্যাচটি আমাদের জন্য এক বড় পরীক্ষা। ট্রফি নিজেদের কাছে রাখার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট