1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এসএন ডেস্ক………………………………

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বেশ জমে উঠেছে। উৎফুল্ল আর প্রাণচঞ্চল হয়ে প্রার্থীও কর্মীরা ছুটাছুটি করছে।  নির্বাচনে একজন নারীসহ মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৫৭টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ৮২টিসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি এবং সংরক্ষিত মহিলা আসনে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

 

আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১২ জন মেয়র প্রার্থী ও ৩৮৪ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার জানিয়েছেন।

 

রিটার্নিং অফিসরের বরাত দিয়ে বাসসের গাজীপুর প্রতিনিধি জানান,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পড়ে ৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে আর সাধারণ কাউন্সিলর পদে জমা পড়েছে ২৯০টি মনোনয়নপত্র। মেয়র পদে ১৩টিসহ মোট ৪৪৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের এডভোকেট মোঃ আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম.এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির  মোঃ রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মন্ডল, স্বতন্ত্র মোঃ হারুন অর রশীদ, স্বতন্ত্র সরকার শাহনুর ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার মাতা জায়েদা খাতুন, স্বতন্ত্র মোঃ আবুল হোসেন।

 

আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯  মে মঙ্গলবার প্রতীক বরাদ্দ  দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট