1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন মহিলালীগের বিশেষ বর্ধিত সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গাজীপুর কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন মহিলালীগের বিশেষ বর্ধিত সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর……………………………………………….

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোজ মঙ্গলবার বিকাল ০৪টার সময় জাঙ্গালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ফাতেমা বেগম এর সভাপতিত্বে, মানছুরা বেগম এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা টি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত নারীনেত্রীদের জানানো হয় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মো: ময়েজউদ্দিন আহমেদ এর স্মরণ সভাকে সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন মহিলা লীগের পক্ষ থেকে মিছিল সহকারে আসতে হবে, এবং ২৮, সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন পালন, এবং জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক সফলভাবে সম্পূর্ণ করতে আহ্বান জানান উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন, সহ সভাপতি মরিয়ম বেগম, সাংগঠনিক সম্পাদক শিখা বেগম, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক রুনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক সানজিদা বেগম, দপ্তর সম্পাদক মৌসুমি আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন মহিলা লীগের নেতৃ বৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যমল পাল, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন।

আরো উপস্থিত ছিলেন আলী আকবর। কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ সকলকে ধন্যবাদ দিয়ে ৩০ সেপ্টেম্বরের স্মরণসভা কে সফল করার আহব্বান জানিয়ে বিশেষ বর্ধিত সভা সমাপ্তি ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট