1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে নিক্ষেপ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে নিক্ষেপ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর………………………………..

গাজীপুরের কালীগঞ্জে এক শিক্ষককে পিটিয়ে হত্যা নিশ্চিত করতে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের দোয়ানী গ্রামের অরিটন পিরিচের বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে দোয়ানী গ্রামের অরিটন পিরিচের পুত্র ও ড্যানিয়েল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাগর পিরিচ (৩১) নিজ বসত ঘরের ঘুমিয়ে থাকাবস্থায় পার্শ্ববর্তী সুজাপুর গ্রামের বাদল চন্দ্র মন্ডলের পুত্র মহন চন্দ্র মন্ডল (২৮), সোনাচান মন্ডলের দুই পুত্র তন্ময় চন্দ্র মন্ডল (২৭) ও প্রনয় চন্দ্র মন্ডল (৩০), বজিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র অনিক চন্দ্র মন্ডল (২৬) সহ অজ্ঞাত ৭/৮ জন সাগরকে ডাকাডাকি করে ঘর থেকে বের করে। এসময় সন্ত্রাসীরা লাঠি, রড, দা, ছেনি নিয়ে অতর্কিতভাবে সাগরের উপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তারা সাগরের মৃত্যু নিশ্চিত করতে তাকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। সাগরের চিৎকারে তার বাবা মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা সাগরকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সাগর পিরিচ বাদী হয়ে ২৮ আগষ্ট রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সাব্বির রহমান জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট