1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

গাজা অফিসের কাছে হামলায় ২২ জন নিহত : রেডক্রস

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেনেভা, ২২ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বলেছে, তাদের গাজা অফিসের পাশে রকেট হামলায় শুক্রবার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।এই অফিস ঘিরে তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।

কারা এই শক্তিশালী রকেট হামলা চালিয়েছে আইসিআরসি তা জানায়নি তবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ একটি বিবৃতিতে বলেছে, শেলগুলো ‘আইসিআরসি অফিসের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে’।
এতে বলা হয়েছে, হামলার পর ২২ জনের মৃতদেহ এবং আহত ৪৫ জনকে কাছাকাছি একটি রেডক্রস ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ‘আরো হতাহতের খবর’ রযেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবর্ষণে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তারা ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছে।
মন্ত্রণালয় বলেছে, আইসিআরসি ঘাঁটির আশেপাশে অবস্থিত ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র এই ঘটনায় কোনো ভূমিকা স্বীকার করেন নি তবে বলেছেন যে এটি ‘পর্যালোচনাধীন’।
মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, আল-মাওয়াসির মানবিক এলাকায় আইডিএফ-এর হামলা চালানোর কোনো ইঙ্গিত নেই। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’
আইসিআরসি বলেছে’  ‘শুক্রবার বিকেলে রেডক্রসের ইন্টারন্যাশনাল কমিটির অফিস ও বাসভবনের কয়েক মিটারের মধ্যে ভারী-ক্যালিবার প্রজেক্টাইল অবতরণ করেছে।’
সংস্থাটি বলেছে, ‘মানবিক কাঠামোর কাছাকাছি এত বিপজ্জনকভাবে হামলা চালানো হয়,যা বেসামরিক নাগরিক এবং রেডক্রস কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, আইসিআরসি অবস্থান সম্পর্কে সংঘাতের পক্ষগুলো সচেতন এবং যেগুলো রেড ক্রসের প্রতীক দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট