1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের ৬৩তম বছরে পর্দাপন উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন প্রমুখ। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত: লোকজ ও সংস্কৃতি চর্চায় সংগঠনটি এই দীর্ঘ সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট