1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩ কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট রেখে দুই বাড়িতে হুমকি, এলাকায় চরম আতঙ্ক রাজশাহী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলার পর আহত পুলিশ

কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য হামলার শিকার হন। আহতদের মধ্যে গোয়েন্দা পুলিশের দুইজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন—ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ এবং কনস্টেবল ইমরান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারা শারীরিক আক্রমণের শিকার হন। আহত পুলিশ সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে ত্যাগ করেন।

হাসপাতালের চিকিৎসা প্রসঙ্গে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি, তবে হাসপাতালের রেজিস্ট্রারে তাদের নাম তোলা হয়নি।

ঘটনার স্থান পরিদর্শন শেষে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল লতিফ বলেন, “আমি সংবাদ পেয়ে রাত ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে যাই। জানতে পেরেছি কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বিষয়টি হালকা করে দেখে বলেন, “একটি ভুল-বোঝাবুঝি হয়েছে।”

অন্যদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, “ঘটনাটির বিস্তারিত তথ্য এখনো আমার জানা নেই। আমার অফিসাররা সেখানে গেছেন, বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তীতে জানানো হবে।#

৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট