
কুষ্টিয়ায় কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপজল রেখে দুই বাড়িতে চরম হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ কথা বলা হয়েছে। বুধবার সকালে দৌলতপুরের এই ঘটনায় পুরো এলাকায় মারাত্মক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২) এবং ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথার (৩০) বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব জিনিসপত্র রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চিঠি ও কাফনের কাপড় দেখতে পান।
মনি ডাক্তারের বাড়িতে প্রাপ্ত চিরকুট: ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
বাচ্চু মালিথার বাড়িতে প্রাপ্ত চিরকুট: ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
দুটি চিঠির হাতের লেখা হুবহু এক ও অভিন্ন।
ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, “সকালে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কুষ্টিয়ায় কাফনের কাপড় পাওয়ার মতো এমন ভীতিকর জিনিসপত্র ও চিরকুট দেখে আমরা হতবাক হয়ে যাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছি।”
ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, প্রায় দুই মাস আগেও এই ইউনিয়নের মতিউর রহমান ও বিপ্লব নামের দুজন ব্যক্তির বাড়িতে একই কায়দায় কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন জানান, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ভুক্তভোগীদের জিডি গ্রহণসহ ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:কুষ্টিয়ায় কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপজল রেখে দুই বাড়িতে চরম হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ কথা বলা হয়েছে। বুধবার সকালে দৌলতপুরের এই ঘটনায় পুরো এলাকায় মারাত্মক আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২) এবং ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথার (৩০) বাড়িতে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব জিনিসপত্র রেখে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চিঠি ও কাফনের কাপড় দেখতে পান।
মনি ডাক্তারের বাড়িতে প্রাপ্ত চিরকুট: ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
বাচ্চু মালিথার বাড়িতে প্রাপ্ত চিরকুট: ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
দুটি চিঠির হাতের লেখা হুবহু এক ও অভিন্ন।
ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, “সকালে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কুষ্টিয়ায় কাফনের কাপড় পাওয়ার মতো এমন ভীতিকর জিনিসপত্র ও চিরকুট দেখে আমরা হতবাক হয়ে যাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছি।”
ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, প্রায় দুই মাস আগেও এই ইউনিয়নের মতিউর রহমান ও বিপ্লব নামের দুজন ব্যক্তির বাড়িতে একই কায়দায় কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন জানান, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ভুক্তভোগীদের জিডি গ্রহণসহ ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠানো হয়েছে।
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি