1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাঁজাসহ আটক রাবি ছাত্রলীগের দু’নেতার দলীয় পদ স্থগিত, অন্য দু’জনকে শোকজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

গাঁজাসহ আটক রাবি ছাত্রলীগের দু’নেতার দলীয় পদ স্থগিত, অন্য দু’জনকে শোকজ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………………….

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজাসহ চার ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় দুইজনের পদ স্থগিত ও অন্য দু’জনকে শোকজ করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক ও জিয়া হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম এর দলীয় পদ স্থগিত করা হলো এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বহিষ্কারের সুপারিশ করা হলো।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একই সাথে শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান এর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সহ লিখিত জবাব আগামী ২ কার্যদিবসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো।

 

পদ স্থগিত হওয়া দুইনেতা হলেন, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বিন সিদ্দিক (রোজেল) এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক সাইফুল ইসলাম। বর্তমানে তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় পুলিশ হেফাজতে রয়েছে।

 

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান,পলাতক দুইজন যেখানে লুকিয়ে থাকুক আমরা শীগ্রই তাদেরকে গ্রেফতার করবো।

 

উল্লেখ্য,বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার সময় বিশ^বিদ্যালয়ের শেখ রাসেল চত্বর (ইবলিশ চত্বর) থেকে গাঁজা সেবনকালে পলিথিনে ভরা ৩২৫ গ্রাম গাঁজাসহ রাবি ছাত্রলীগের ৪ নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনকে থানায় হস্তান্তর করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট