1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা:জনপ্রশাসন সচিব - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা:জনপ্রশাসন সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাবেন না। আজ শুক্রবার সকাল ১১টার সময় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

সচিব এহছানুল হক বলেন, আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। তবে ‘হ্যাঁ’ বা ‘না’কোনো নির্দিষ্ট ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হবে না। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট