1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম শফিকুল ইসলামের মত বিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম শফিকুল ইসলামের মত বিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়রা(খুলনা)প্রতিনিধি……………………………………………………………

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬,(কয়রা-পাইকগাছা)আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম গত ১১ অক্টোবর (বুধবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে তৃনমুল নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মত বিনিময়কালে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কয়রা সদর ইউনিয়ন থেকে বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে নির্বাচনে প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। সে লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন(নৌকা প্রতীক) দিলে নির্বাচন করবো।

তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকুলীয় জনপদ কয়রা-পাইকগাছা এলাকার বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, মাদক ও সন্ত্রাস মুক্ত নির্বাচনী এলাকা গড়বো। সর্বপরি মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে ক্ষেত্রে তিনি সাংবাদিক ও তৃনমমুল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,আ’লীগনেতা বীরমুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, আসাদুজ্জামান বুলবুল, আব্দুল গনি সরদার, মৃনাল কান্তি ঘোষ,ননী গোপাল মজুমদার, ইউপি সদস্য রমেশ চন্দ্র মন্ডল, রেজাউল করিম কারিম, এসএম মাসুম বিল্লাহ, এ্যাডঃ প্রদীপ কুমার তরফদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক এবং আ’লীগ ও সহযোগি সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট