1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় জাল টাকার খপ্পরে পড়লেন সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় জাল টাকার খপ্পরে পড়লেন সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম

  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ.খুলনা ব্যুরো…………………………………………..

খুলনা জেলায় রূপসা উপজেলার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সাহসী সাংবাদিক, দৈনিক অগ্নি শিখা পত্রিকার প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলমের নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে জানা যায়, জাল টাকার খপ্পরে পড়েছেন তিনি।

এদিকে মোল্লা জাহাঙ্গীর আলম তিনি জানান, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মানসা বাজারে দোকানদার (মিলন- দত্ত) তিনি দীর্ঘদিন ধরে টাকা রিসার্চ ও টাকা বিকাশ করার কাজে নিয়জিত। গত শনিবার ২ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম মিলন দত্তের দোকান থেকে নিজ ফোনে থাকা টাকা ওনার ফোনের মাধ্যমে উত্তোলন করেন এবং সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম একটু বেশি ব্যস্ত থাকায় দোকানদারের দেওয়া টাকাটা না দেখেই নিয়ে চলে আসেন।

এদিকে পরবর্তীতে গত কাল রবিবার ৩ সেপ্টেম্বর তার খুলনায় কাজ থাকায় খুলনাতে চলে যান তিনি। কিন্তু অতি কষ্টের বিষয় হলো সেই বিকাশ দোকান দারের টাকাটা নিয়ে একটু বিপদে পড়েন। বিপদটা হলো যখন একটি দোকানে উক্ত টাকা দেয় তখন সে বলে টাকাটা জাল। সর্বশেষ আজ সোমবার ৪ সেপ্টেম্বর এর সকাল ১০ টার সময় উক্ত ফকিরহাট উপজেলার বিকাশ দোকানদার মিলন দত্তে সাথে ওনার কথা হয় এবং সেই টাকাটা ওনাকে দেখায়। কিন্তু কিছুই হলো না বরং দোকানদার তার সাথে অত্যন্ত খাবার ব্যাবহার করেন।

উক্ত বিষয়ে সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম অবশেষে তিনি বলেন, উক্ত জাল টাকা যেন আর কারো বিপদ ডেকে না আনে তাই উক্ত টাকা ছিঁড়ে ফেলেছি এবং তিনি এ ধরনের দোকানদার থেকে সবাই সাবধান। যার কাছে সাংবাদিক হয়েও রক্ষা পাননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট