1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার রূপসায় ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিক গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনার রূপসায় ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলায় প্রতিনিধি………………………………

খুলনার রূপসা থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয়দান কালে অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক(৪০)নামের এক ভুয়া পুলিশ কর্মকর্তা কে গত ১৯ অক্টোবর রাত ১১টার সময় গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা খুলনার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত ১ টার সময় আসামী অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক (৪০) নামের এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করে। অনিক চূয়াডাঙ্গার চূয়াডাঙ্গা সদর থানার হিজলগাড়ী গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাসের ছেলে। সে বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানার লকপুর বসবাস করছিলো।

আসামীর হেফাজত থেকে ১টি ফেইক পুলিশ আইডি কার্ড,  ১টি ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, ১টি মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের ১টি কোটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট।

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট