1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার বটিয়াঘাটায় শিশু কিশোরদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটায় শিশু কিশোরদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি…………………………………………………

আমাকেও খেলতে দাও স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায়  বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে ইউনিসেফের অর্থায়নে শিশু কিশোর ও কিশোরীদের ক্ষমতায়নের লক্ষ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাধুলা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মোঃ ফজলে ইলাহী, উপ সচিব,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মোঃ বক্তিয়ার রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা,  খুলনা, শেখ নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বটিয়াঘাটা খুলনা, মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা, বটিয়াঘাটা খুলনা, ইউনিসেফের প্রতিনিধি দল যথাক্রমে এ্যমা ব্রিগহাম, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইলিজা কল্পনা, চাইল্ড এডুকেশন মনিরা হাসান, চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট, মমিনুন নেছা, খুলনা বিভাগীয় শিশু সুরক্ষা কর্মকর্তা, মোঃ কাউছার হোসাইন, খুলনা বিভাগীয় চীফ অফ ফিল্ড অফিস উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে উপস্থিত ছিলেন সানজিদা ইসলাম, কনসালটেন্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিফেস-ঢাকা শিউলি মোর্শেদা- চাইল্ড প্রটেকশন মবিলাইজার।মোঃ আজাদ মোড়ল,সুবর্ণ রেখা, লজিস্টিক সাপোর্টার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল শিশুকে সমান ভাবে লেখাপড়া ও খেলাধুলা করার সুযোগ তৈরি করে দিতে হবে। ছেলে মেয়ে নিয়ে কোন বৈষম্য তৈরি করা যাবে না মেয়েরা যাতে নিরাপদে ও নিরাপত্তার সাথে খেলাধুলা করতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে দাবি জানান তিনি ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট