1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ব্যাংকের গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

কালীগঞ্জে ব্যাংকের গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি……………..

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি ব্যাংকের গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখার খোদেজা কমপ্লেক্রে বাংলাদেশ কৃষি ব্যাংক, গাজীপুর মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জামান শেখ এর সার্বিক ব্যবস্থাপনায় অফিসার নুরে আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকার মহাব্যবস্থাপক, আশারাফুজ্জামান খান। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিভি) ইশরাত জাহান, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. মাহবুব হোসেন, কালীগঞ্জ কৃষি ব্যাংকের গ্রাহক সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন তাঁরা, মো. মোশাররফ হোসেন, হান্নান ভূইয়া, মো. হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, সাওরাইদ শাখার গ্রাহক সোলাইমান ফ্লান্জী ও আওড়াখালী কৃষি ব্যাংকের গ্রাহক মো. আবুল কাশেম।

পরিশেষে কালীগঞ্জ কৃষি ব্যাংক, সাওরাইদ কৃষি ব্যাংক ও আওড়াখালী কৃষি ব্যাংকের ১২ জন গ্রাহকের মাঝে এককোটি টাকার ঋন বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ উপজেলার তিন শাখার কয়েকশত সরব উপস্থিতি ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট