1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কলসকাঠী উপস্বাস্থ্য কেন্দ্রে টাকা ছাড়া মিলছে না ঔষধ, পাচ্ছে না সেবা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কলসকাঠী উপস্বাস্থ্য কেন্দ্রে টাকা ছাড়া মিলছে না ঔষধ, পাচ্ছে না সেবা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি…………………….

বরিশাল বাকেরগঞ্জ ৯ নং কলসকাঠী ইউনিয়নের  দিয়াতলী গ্রামের মো ফারুক হোসেন মোল্লার নাতির জ্বর আসলে নিয়ে যায় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য। সরকারি বিধি মোতাবেক বিনামূল্যে চিকিৎসা দেয়া এবং ওষুধ সরবরাহ করার কথা থাকলেও ফারুক মোল্লার কাছ থেকে একশত টাকা নেয় মেডিকেল অফিসার ডা. মো. নাসির উদ্দিন ফারুক। মোল্লার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ।

এছাড়াও কিছুদিন আগে দুধল গ্রামের খালেক হাওলাদার গা ব্যথা করলে উপস্বাস্থ্য কেন্দ্রে যায় চিকিৎসার জন্য ডাক্তার নাসির উদ্দিন বললেন প্রতি সপ্তায় একটি  ইনজেকশন দিতে হবে সাত সপ্তাহ প্রতি সপ্তায় ৭০০ টাকা দিতে হবে। তিনি সরল মনে টাকা দিয়ে দিলেন তারই একটি ভিডিও অর্থ লেনদেনের ৪ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও আসে দৈনিক সংবাদ দিগন্তের হাতে। ভিডিতে দেখা যায়, চেম্বারে বসে ৭০০ টাকা নেয় দুধাল গ্রামের খালেক হাওলাদার এর কাছ থেকে টাকা নিচ্ছেন ডা. মো. নাসির উদ্দিন এরপর সেই টাকা গুনে তার নিজ পকেটে রাখেন ও বিভিন্ন লোকের অভিযোগ রয়েছে ডাক্তার মোঃ নাসির উদ্দিন এর নামে।

সাংবাদিকরা জিজ্ঞেস করতে গেলে ডাক্তার নাসির উদ্দিন বলেন আমি কোন টাকা নেয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট