1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের শান্তি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সমবেত হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রবেশদ্বার বিশ্বরোড মোড়ে পৌঁছায়। এ সময়

পথসভায় বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের কারণে শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে যে কোনো সময় জেলা সুপার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হয়। অন্যথায় দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান, মোত্তাসিন বিশ্বাস, সাদ আহম্মেদ, আসিক তানভীর, মাহিন খানসহ আরও অন্যান্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট