1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এমআরএ সনদ ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে: রাজশাহী জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………

রাজশাহীতে জেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় রাজশাহী প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ) এর নিবন্ধন বিহীন সুদি কারবারি ও এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন শীর্ষক আলোচনা করা হয়। আলোচনা সভায় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করেন।

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন “দীর্ঘদিন রাজশাহীতে থেকেছি। পেশাগত দায়ীত্ব পালনের ক্ষেত্রে আপনাদরে কটু কথা বলে থাকলে মনে রাখবেন না। আপনাদের সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। আপনারা এনজিও প্রতিষ্ঠানগুলো সরকারের একটি অংশ। সরকারের একার পক্ষে প্রান্তিক পর্যায়ে কাজ করা সম্ভব না হলেও আজ আপনাদের মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে। আশা করি আগামীতেও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ) এর নিয়ম মেনে আপনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করবেন। সেই সাথে যুগোপযেগী প্রকল্প হাতে নিয়ে সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

 

উন্মুক্ত আলোচনায় বিদায়ী জেলা প্রশাসকের উদ্যেশ্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: মোহসিন আলী বলেন, আপনি রাজশাহীকে মনে রাখবেন। সেই সাথে রাজশাহীর মানুষও আপনাকে মনে রাখবে। আপনার ব্যবহার দ্বারা আপনি সে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছেন। শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: নাজিম উদ্দীন মোল্লা সভায় আগত বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর প্রদান করেন।

 

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাক (উন্নয়ন ও মানব সম্পদ) মো: আনিসুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: জেসমিন আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রশাসন মো: মাহবুব হোসেন, শতফুল বাংলাদেশে এর সহকারী পরিচালক মো: হুমায়ূন কবীর, ব্র্যাক রাজশাহীর জেলা সমন্বয়কারী মো: মহসিন আলীসহ রাজশাহী জেলায় কর্মরত: প্রায় ৬৪টি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট