1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

এন্ড্রু কিশোর স্মরণে রাজশাহী প্রেসক্লাবে সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি …………………………………………………

রাজশাহীর কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের ৩য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় এন্ড্রু কিশোরের নামে সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠাসহ যাঁরা রাজশাহী অঞ্চলকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন তাঁদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। শাহ্ মখদুমের পূণ্যভূমিতে অনেকে সূর্যসন্তান জন্মগ্রহণ করেছেন। যাঁদের জীবনসংগ্রাম, আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তাঁদের নামে নগরীর গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ এখন সময়ের দাবি। এ ব্যাপারে আমরা সারাদেশকে পথ দেখাতে চাই। প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তোলার হবে বলে জানান বক্তারা।

 

স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা।

 

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাব সদস্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, দৈনিক বাংলাদেশ সমাচারের আল আমিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ মাজেদ, রাতুল সরকার, সাগর নোমানি, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, ফুটপাত ব্যবসায়ী সমিতির নেতা আইয়ুব আলী তালুকদার প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট