1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরদীর ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ লোকোসেড-কদম চিলান সড়কের ঈশ্বরদী পৌর এলাকার বেনারশী পল্লীর নিকটস্থ ধানক্ষেত থেকে সিরাজুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুর প্রামাণিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে।পথচারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল আটটায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের বোন রাশেদা বেগম জানান, শনিবার প্রায় রাত ১০টার দিকে রাতের খাওয়া শেষে সিরাজুল ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরের ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগভর্তি কাঁচা কলা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট