1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন, প্রথম দিনেই ব্যাপক সাড়া - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন, প্রথম দিনেই ব্যাপক সাড়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী: তরুণদের বেকারত্ম দূরীকরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঈশ্বরদীতে পাঁচদিন ব্যাপি আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। খায়রুল গ্রুপের পক্ষ থেকে শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরস্থ স্বপ্নদ্বীপ রিসোর্টে এই মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর চেয়ারম্যান (সিনিয়র সচিব)ওয়াহিদ হোসেন এনডিসি।

খায়রুল গ্রুপের শিল্পপতি আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা, খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার,সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, স্বপ্নদ্বীপ রিসোর্টের এমডি মুনেম তাজওয়ার ওহিন ও এসএম ফজলুর রহমান। প্রধান অতিথি ফিতাকেটে মেলার উদ্বোণ করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় প্রথম দিনেই দেশীয় বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে ৪২ টি স্টল বসানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট