1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আসন্ন জেলা পরিষদ ও আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ জয়লাভ করবো: আ. লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

আসন্ন জেলা পরিষদ ও আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ জয়লাভ করবো: আ. লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………….

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, বৃহত্তম দল। জনগণের সাথে অতীতে থেকেছে, আগামীতেও থাকবে। আমরা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যেমন জয়লাভ করবো ইনশাল্লাহ, তেমনি আগামী সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবো ইনশাল্লাহ।

 

আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মনোনয়নপত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও মাননীয় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

 

আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেছেন, আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মনোনয়ন পত্র জমা প্রদান প্রদান করলাম। এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। জেলা পরিষদ নির্বাচন বর্তমানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। যদিও দুঃখজনক যে বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছে এবং আগামী নির্বাচনটিও তারা বয়কট করার ঘোষণা দিচ্ছে।

 

তিনি বলেন, এ প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে বলেছেন, যদি কেউ নির্বাচনে নাও আসে, তার জন্যে সংবিধান থেমে থাকবে না। সংবিধান তার নিজস্ব গতিতে চলবে এবং সংবিধানে যা উল্লেখ আছে, সেই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কথার ধারাবাহিকতায় আমরা বলতে চাই নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী একটির পর একটি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যদিও জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় দেড় বছরের মতো দেরি আছে। তবুও জেলা পরিষদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনের একটা আভাস আমরা পাব। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো, জনগণ আসলে নির্বাচন চায়। কোন রকম পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে অন্য কাউকে ক্ষমতায় নিয়ে আসতে জনগণ একমত নয়।

 

মনোনয়নপত্র প্রদানকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবুল সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট