1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২হাজার পরিবার পেল উপহার সামগ্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে পবিত্র রমজানের উপহার সামগ্রী ২০০০ পরিবারের মধ্য বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাদার্ত্তী গ্রামের তারা মিয়ার ছেলে দানশীল এই ইয়াছিন মিয়া।

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া, দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণের পূর্বে আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, আল-মামুন, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ। প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমার পরিশ্রমের অর্থ থেকে মানুষকে আমি দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছে, তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট