1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: 'রাইকন-২০২৬'-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন উন্নত দেশকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে মর্যাদাপূর্ণ ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এই সাফল্য অর্জন করেন। তাদের গবেষণার মূল বিষয়বস্তু ছিল—‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’ (Autonomous Aerial Vehicles and Field Robotics for Search and Rescue Operations)।

১৪ দেশের ৫১৭টি গবেষণাপত্রের সাথে প্রতিযোগিতা

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘রাইকন-২০২৬’ (RAICON-2026)5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়।

আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে এবং যবিপ্রবির পরিচালনায় কনফারেন্সটি হাইব্রিড (সরাসরি ও অনলাইন) মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের গবেষকরা অংশ নেন। সর্বমোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে কঠোর পর্যালোচনা শেষে মাত্র ১৪৫টি (প্রায় ২৮%) উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।

কনফারেন্সের মূল আকর্ষণ ও আলোচনা

গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনক.’-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং ডিভাইসের ডাউনটাইম কমাতে এআই-চালিত (AI) অটোমেশনের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইন্টারনেট অব থিংস (IoT) ক্ষেত্রের উদ্ভাবন এবং আন্তর্জাতিক গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের এক বিশেষ সুযোগ তৈরি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট