1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর

আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি……………………………………………

নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হল রুমে এক উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সতের সেপ্টম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন,আত্রাই মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমন্ডার আব্দুল মালেক মোল্যা,বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা রওশন শিলা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা আরজিনা খাতুন সহ বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

উদ্বোধন শেষে উদ্বোধক সহ সকলে মেলার বিভিন্ন স্টল গুলো পরির্দশন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট