1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আত্রাইয়ে জামাত নেতা বলেন সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নাগরিকদের সমঅধিকারে জামায়াতে ইসলামী বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.খবিরুল ইসলাম বলেন, নাগরিকদের সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না।

সোমবার (৩১ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার মির্জাপুর রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না, রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক। এ ছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে।

শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা কেএম রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি, শাহাগোলা ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. মোহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, খন্দকার ফজলুর রহমান, মজিদসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট