1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আজ দেশের রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

আজ দেশের রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক…………………………………….

আজ  সকাল ৮টা থেকে দেশের রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এর ভোট গ্রহণ শুরু হয়েছে।  ভোট দিতে উৎসুক ভোটারগণ ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃংখলভাবে তাদের ভোটারাধিকার প্রয়োগ করছে।

 

রাজশাহীতে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোন রকম বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।গতকাল মঙ্গলবার সকল ভোট কেন্দ্রে ভোটের সকল সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। নিরাপত্তার পাশাপাশি সকল কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন নির্বার্চন কমিশন।

 

রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার আজ প্রয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। এর মধে ১ লাথ ৭০ হাজারের বেশি পুরুষ এবং ১ লাখ ৮৬ হাজারের ও বেশি মহিলা ভোটার রয়েছেন। সব মিলিয়ে সাড়ে ৩ লাখের ও কিছু বেশি ভোটার আজ ভোট দিবে।এই প্রথম আইভিএম পদ্ধতিতে প্রথম ভোট গ্রহণ হচ্ছে রাজশাহীতে।

 

কড়া নিরাপত্তায় তিন স্তরে চাদরে গোটা রাজশাহী সিটি কর্পোমেশন এলাকাকে ঢেকে দেয়া হয়েছে। গাড়ী  ও অন্যান্য যানবাহনের উপর কড়াকড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কাজে ব্যবহৃত, নিরাপত্তা বাহিনী ও সাংবাদিক ছাড়া সকল যানবাহনের চলাচলের উপর নিষেধাঙ্গা আরোপ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশননের সকল ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার এর পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। তাছাড়া পুলিশের ডিবি ও সাধা পোষাকে গোয়েন্দা টহলে থাকবে। অনুরুপভাবে  র‌্যাব কাজ করছে। র‌্যাব প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে। সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলকায় নিরাপত্তার কোন অভাব নেই।আশা করা হচ্ছে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে পুরোটা সময় ভোট গ্রহণ চলবে। তবে আইভিএম পদ্ধতিতে ভোট দেয়া নেয়া কতটা সহজ তা জানা যাবে এ নির্বাচনের মাধ্যমে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট