1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আজ গোপালগঞ্জে শেখ রাসেল দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

আজ গোপালগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি………………………………………………

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার।

আজ সকাল ১১টায় গোপালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মাহাবুবুল আলম জেলা প্রশাসক, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল বেলি আফিফা, পুলিশ সুপার গোপালগঞ্জ, মুন্সি আতিয়ার রহমান চেয়ারম্যান জেলা পরিষদ,গোপালগঞ্জ, মাহাবুব আলি খান, সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, শেখ রকিব হোসেন, মেয়র গোপালগঞ্জ,পৌরসভা।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শিশু পুত্র শেখ রাসেল সহ নিহত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন। এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা আওয়ামিলীগ ও তার সকল সহযোগী সংঙ্গঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই  শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। তখন রাসেলের বয়স ছিল ১০ বছর। সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত । ২০২১ সালে গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১৮ অক্টোবর দেশে শেখ রাসেল দিবস পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট