1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আওয়ামীলীগ কখনও জনগনকে কষ্ট দিয়ে অগণতান্ত্রিক আন্দোলন করেনি: ডেপুটি স্পিকার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আওয়ামীলীগ কখনও জনগনকে কষ্ট দিয়ে অগণতান্ত্রিক আন্দোলন করেনি: ডেপুটি স্পিকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী……………………………………………….

আওয়ামীলীগ কখনও স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের মত জনগনকে কষ্ট দিয়ে অগণতান্ত্রিক আন্দোলন করেনি। আওয়ামীলীগ উনসত্তরের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। আজ শুক্রবার সকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি-জামায়াতের ধারাবাহিক হরতাল অবরোধ আন্দোলনের বিষয়ে মুঠোফোনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, বিএনপি-জামায়াত আসন্ন নির্বাচনকে বিতর্কিত করা এবং পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার অশুভ লক্ষ্যে হরতাল, অবরোধ দিয়ে দেশব্যাপি মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে। গাড়িতে অগিকান্ড ঘটিয়ে নিজেদের অতীতের অগ্নিসন্ত্রাসের ইতিহাস জনগণকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

তিনি বলেন,আওয়ামীলীগ কখনও পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। পেছন দরজা দিয়ে ক্ষতায় আসার আশাও করেনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশব্যাপি অসংখ্য দৃশ্যমান উন্নয়নে  মানুষ খুশি তাই তারা আসন্ন নির্বাচনে ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করে প্রমান করে দিবে যে,আওয়ামীলীগই একমাত্র জনমুখি ও উন্নয়নকামী রাজনৈতিক দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট