1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

অভয়নগরে ভাইপোর বসতবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ চাচার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ভাইপো নুরুজ্জামান দপ্তরীর বসবাস করা ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ জুন) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী দপ্তরী পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার ধোপাদী দপ্তরী পাড়া গ্রামের ইসমাইল দপ্তরীর ছেলে নুরুজ্জামান দপ্তরী। ধোপাদী দপ্তরীপাড়ার মৃত-তবিবর দপ্তরীর ছেলে মোঃ ইকরাম দপ্তরী (চাচা) ও তার দুই ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় ঘটনা উল্লেখ করে  একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাদী মৌজার আর এস১০৯৯ নং খতিয়ান ও আরএস ৪৬৯৮, ৪৭০০ নং দাগে মোট ৪৭ শতাংশ জমির মধ্যে ০৩.৩০ শতাংশ জমি ভুক্তভোগী তার ফুফুর কাছ থেকে নগদ টাকায় কিনে দলিল করে ঘরবাড়ি তৈরি করে স্ত্রী সন্তান নিয়ে  বসবাস করে আসছেন। কিন্তু ভুক্তভোগী নুরুজ্জামানের ছোট চাচা দীর্ঘদিন ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য ভাইপো ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছে। যে কারণে বিবাদি চাচা ওই ভাইপোর বসবাস করা জমি নিজের দাবি করে বিজ্ঞ আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করে। সেই মামলায় উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অভয়নগর থানা পুলিশ নোটিশের মাধ্যমে সতর্ক করে।

ওই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় গত ২৩ জুন জমি লোভী চাচা ওই জমি দখল নিতে ইট ফেলে। যে কারনে ভুক্তভোগী চাচাসহ তার ২ ছেলের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করে। সেই অভিযোগে মিমাংসার কথা বলে ভুক্তভোগীর চাচাসহ  তার ছেলেরা সংগঠিত হয়ে ২৬ জুন বুধবার সকালে ভুক্তভোগীর বসত ভিটা বাড়ি ভাংচুরসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ঘরে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর আর এক চাচা হারুন দপ্তরী বলেন, আমি থেকে আমার বোনের ওই জমি ভাইপো নুরুজ্জামানকে কিনে বসবাস করতে দিয়েছিলাম। কিন্তু আমার ওই ভাই আমাদের কোন কথা না শুনে আজ আমার ভাইপোর ঘরবাড়ি ভাংচুর করে, এখন আইন যা করে আমরা আর কি করবো? আমার ওই ভাই কারো কথা শুনেনা। এবিষয়ে মোঃ ইকরাম দপ্তরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন কেটে দিয়েছেন যে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট