1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হওয়ার আগে একজন ভালো, সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে ছাত্রদল উপজেলা ও পৌর শাখা আয়োজিত জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, “শুধু ভালো জিপিএ বা ডিগ্রি অর্জন করলেই জীবন সফল হয় না। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে সবার আগে সৎ, দেশপ্রেমিক ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই নিজেদের সেই যোগ্যতায় গড়ে তুলতে হবে।”

Open photo

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • আব্দুল মান্নান, সভাপতি, বোদা উপজেলা বিএনপি

  • দিলরেজা ফেরদৌস, সাধারণ সম্পাদক, বোদা পৌর বিএনপি

  • নাজমুল ইমন, আহ্বায়ক, বোদা পৌর ছাত্রদল

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

Open photo

মামুনুর রশীদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় বিএনপি, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট