1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর:   নাটোরের লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অপরাধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ​শনিবার (১৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুজন এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​বহিষ্কৃতরা হলেন লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী জাহিদ হোসেন,শফিকুল ইসলাম(শফিক) এবং মামুন আলী।

​প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গত ১২ আগস্ট ২০২৬ইং তারিখে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে লালপুর লাইভ এর এডমিন ও NTV অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং মানবজমিন-এর লালপুর উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন। উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট