1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

র‍্যাব-৫-এর অভিযানে হোমিওপ্যাথির আড়ালে ভয়ংকর মাদক কারবার ফাঁস, রাজশাহীতে যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের নামে দীর্ঘদিন ধরে চালানো ভয়ংকর মাদক কারবারের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করেছে র্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে, যার বয়স মাত্র ১৯ বছর।

্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগমারা থানার দেউলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সুজন (১৯), তিনি বাগমারার মীর্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। আগে থেকেই নজরদারিতে থাকা সুজনকে গভীর রাতে একটি অটোভ্যানে থাকা অবস্থায় আটক করা হয়। ভ্যানের খড়ের নিচে লুকানো তিনটি কার্টুন থেকে উদ্ধার করা হয় মোট ৬৪৮ বোতল (৬৪.৮ লিটার) উচ্চমাত্রার অ্যালকোহল। এসব বোতল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে জানা যায়। অভিযানে আরও উদ্ধার করা হয়েছে একটি অটোভ্যান, ১২০টি ধানের আটি, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড।

Open photo

্যাব জানায়, জব্দকৃত অ্যালকোহলের ঘনত্ব প্রায় ৯০ শতাংশ, যা মানবদেহের জন্য চরমভাবে ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হতে পারে। অতিরিক্ত মুনাফার লোভে সুজন দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় যুবকদের মধ্যে এই প্রাণঘাতী মাদক সরবরাহ করে আসছিল।

্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজবিরোধী এই ধরনের চক্রকে চিহ্নিত করে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট