1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতবিক্ষত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা গাজী শাহ আলম।  শুক্রবার (১ মে ২০২৬) সকালে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরানপুর ও মেন্দীনগর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কৈখালী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত ১৫টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও মাটির দেয়াল ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক ঘরের টিন ও অ্যাসবেস্টস উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র পরিবারগুলো, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে গাজী শাহ আলম তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক সহায়তার হাত বাড়ান।

Open photo

তিনি বলেন,মানুষগুলো খুবই কষ্টে আছে। অনেকের মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও নেই। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগের এমন কঠিন সময়ে গাজী শাহ আলমের উপস্থিতি ও সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে টেকসই পুনর্বাসনের জন্য সরকারি সহায়তাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট