1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক মেয়রের অভিনন্দন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি…………………
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) পুনঃনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকিসহ কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক অভিনন্দন বার্তায় আরইউজে‘র নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ধারাকে সুসংহত করার পাশাপাশি রাজশাহীর সুনাম অক্ষুণ্ন রাখতে অবদান রাখবেন বলে আশা করি। আমি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাইফুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিমন রহমান, দপ্তর সম্পাদক পদে আমজাদ হোসেন শিমুল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে সহ-সভাপতি পদে তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে সালাহ উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য পদে আজাহার উদ্দিন নির্বাচিত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট