1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির এই যুগে সাংবাদিকতাকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করে তুলতে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। তথ্যের সত্যতা যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিখে জেলার সাংবাদিকরা এখন অপতথ্য ও গুজবের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় নগরীর শালবাগানস্থ সমাজসেবা অধিদপ্তরের ৫ম তলার কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এতে রাজশাহী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ডিজিটাল যুগে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অপতথ্য ও গুজবের বিস্তার। একজন আধুনিক সাংবাদিকের এখন দুটি বড় দায়িত্ব—তথ্য সংগ্রহ এবং তথ্যের সত্যতা যাচাই। কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ও দায়িত্ববোধ ধরে রাখতে হবে। এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের আরও দক্ষ ও সময়োপযোগী করে তুলবে।”

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমরা আরও নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশন করতে পারবো। পাশাপাশি ফ্যাক্ট চেকিংয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে।” কর্মশালায় প্রশিক্ষণার্থীদের এআই টুল ব্যবহার করে ছবি-ভিডিও যাচাই, সোশ্যাল মিডিয়ার গুজব শনাক্তকরণ এবং ডেটা-ভিত্তিক রিপোর্টিংয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীর সাংবাদিকরা প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণকে আরও নির্ভরযোগ্য তথ্য দিতে সক্ষম হবেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন: নাজিব ওয়াদুদ, সরদার আব্দুর রহমান, মইন উদ্দিন, সোহেল মাহবুব, আহসান হাবিব অপু, মাসুদ রানা রাব্বানী, রেজাউল করিম, হাবিব উদ্দিন, মাহবুব হাসান, এস.এম সাজু, জিয়াউল কবীর, পরিতোষ চৌধুরী আদিত্য প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট