1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

বোয়ালিয়া থানার পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরি ও চাঁদাবাজি এবং মাদক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও ৫শ’  গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত মো: জনি (৩৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত মতিউরের ছেলে। মাদক মামলায় গ্রেপ্তারকৃত মো: পলাশ (৩২) একই থানার কেদুর মোড় এলাকার মো: বাবলুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বোয়ালিয়া থানা এলাকায় এক নারী ভুক্তভোগীর স্বামী মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে বসবাস করেন। ভুক্তভোগীর প্রতিবেশী জনি ও সম্রাট বিভিন্নভাবে তাকে পথে-ঘাটে হয়রানি করে আসছিল। একপর্যায়ে গত ২৭ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০টায় তার ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা দিয়ে সেটি ফেরত নিতে বলে। এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি টিম চুরি করা মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করেন । পরবর্তীতে থানা পুলিশের ঐটিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জনি তালাইমারি এলাকায় অবস্থান করছে। পরে রাত দেড়টায় অভিযান পরিচালনা করে জনিকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেল উদ্ধার করা হয় ।

উল্লেখ্য, আসামি জনির বিরুদ্ধে বোয়ালিয়া ও মতিহার থানায় ৫টি মামলা চলমান রয়েছে। অপরদিকে, একই দিন রাত সাড়ে ৩টায় এসআই মো: শরিফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম কেদুর মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অভিযোগে পলাশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ২,৭০০ টাকা উদ্ধার করা হয়।

আসামি পলাশের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট