1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সুমন চন্দ্র (১৭) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সুমন চন্দ্র ওই এলাকার দুলাল চন্দ্রের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। অনেক চিকিৎসার পরও সে সুস্থ হয়নি। সোমবার পরিবারের অজান্তে ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট