1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান(৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানাগেছে।

নিহত বিএনপি নেতা মাইদুর রহমান নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিনে রনশদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের।

মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ঔই জমি মাপযোগের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এসময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ভাই হামিদুল (৩৫) অপরপক্ষের মারপিটে আহত হয়েছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর প্রচেষ্ঠা চলছে বলে তিনি জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট